ভালোবাসার মজবুত সম্পর্ক টিকিয়ে রাখা শিখুন। Learn to live with love
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আপনি কাউকে ভালোবাসেন? এটা দোষের কিছু না, ভালোবাসা, মায়া, অবহেলা সবকিছু নিয়েই আমাদের জীবন; কিন্তু ভালোবাসার নামে কাউকে ব্যবহার করা দোষের। ভালোবাসার নামে আপনি কাউকে ব্যবহার করতে পারেন না এটা অন্যায়।
আপনি কাউকে বিশ্বাস করেন? এটাও দোষের কিছু না; মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করবেন এটাই উত্তম, কিন্তু বিশ্বাস ভঙ্গ করা মোটেও উচিত না; কেউ আপনাকে বিশ্বাস করে তার পুরোটা দিয়ে দিচ্ছে আর আপনি দিনের পর দিন তার বিশ্বাস ভঙ্গ করছেন এটা অপরাধ।
আপনি কাউকে ভরসা করেন? কাউকে ভরসা করে বেঁচে থাকা মোটেই খারাপ নয় কারণ মানুষ মানুষের ওপর ভরসা করবে এটাই নীতি; আপনাকে কাউকে না কাউকে ভরসা করতেই হবে। তবে ভরসা করে বলে সেটাকে তার দুর্বলতা ভাবা মোটেই যুক্তিযুক্ত না।
আপনি কাউকে আঁকড়ে বাচতে চান? তাতে লজ্জার কিছু নেই; কারন আমাদের এই মানব জাতিকে কাউকে না কাউকে আকড়েই বেঁচে থাকতে হয়; সেটা হয় বাবা-মা, হয়ত সেটা বিয়ের পর কোন মেয়ের ক্ষেত্রে স্বামীকে আঁকড়ে বাঁচা- তবে আমাদের কাউকে না কাউকে আঁকড়ে ধরতেই হবে; তবে সেই ধরাটা যাতে এমন না হয় যেটা পরবর্তীতে দম বন্ধ লাগা মনে হয়। তাই বেঁচে থাকুন, বেঁচে থাকতে দিন, ভালোবাসার মানুষকে ভালোবেসে ভালো রাখতে শিখুন।
Facebook Profile link: https://www.facebook.com/Asin.champa/
Facebook Page link: https://www.facebook.com/Asin432/
কবিতার পেজ : https://www.facebook.com/asinspage
ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
লেখাঃ চম্পা আক্তার

0 Comments
Please do not share any link below the post