Ticker

6/recent/ticker-posts

অযত্ন-অবহেলা। Careless, Ignorance is curse of life

 অবহেলা- অযত্নে ভেঙ্গে যায় হাজারো সম্পর্ক। 

Ignorance is not the solution to fix relation

https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



    আপনি কাউকে ভালোবাসেন কিন্তু অবহেলায় ঠেলে দিচ্ছেন; আপনি কাউকে থেকে যেতে বলছেন কিন্তু দিনের পর দিন কথার ছুরি মেরে আঘাত করছেন; আপনি কাউকে বলছেন ফেলে যেও না কখনো, কিন্তু সেই আপনিই ক্ষণে ক্ষণে দূরে ঠেলে দিচ্ছেন।

বলছেন ভালোবাসো কিন্তু দিন দিন সেই আপনিই তাকে অবহেলা, অত্যাচার করে করে বিষায়িত করে তুলছেন; সেই আপনি আবার বলছেন যে থাকবে সে এমনিতেই থেকে যাবে। কিন্তু ভুলে গেলে কি করে হবে যে অযন্তে, অবহেলায় কোনদিনও কোন কিছু বেঁচে থাকে না; প্রিয় গাছটাও মরে যায় একদিন যত্ন না নিতে নিতে।

আপনি বলছেন একটু শান্তি চান সেই আপনিই অগোচরে অশান্তির বীচ বুনছেন। ওয়ারড্রবে থাকা প্রিয় শাড়িটাও না পরতে পরতে একদিন দেখবেন ঘুণপোকায় খেয়ে ফেলছে; আলমারিতে গুছিয়ে রাখা শত অর্জনের, কষ্টের পাওয়া ক্রেস্ট গুলো পরিস্কার না করতে করতে ময়লায় ক্রেস্টগুলোর গায়ে দাগ পরে যায়। খুব করে কিনে রাখা বইগুলোও না খুলে দেখলে পাতায় পাতায় ছিট পরে যায়। অযত্নে সময় গুলোও একটা পর্যায়ে ধোকা দিতে থাকে; সুন্দর মুহূর্তগুলোও একটা পর্যায়ে ধুসর বর্ণ ধারণ করে। তাই সম্পর্কে যত্ন খুব প্রয়োজন অন্তত প্রিয় মানুষটিকে কাছের পাওয়ার জন্য।

অবহেলা বলে কিছু নেই সবটাই বর্তায় নিজের ইচ্ছানুযায়ী, আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি ভালো থাকবে তাহলে অবশ্যই সে ভালো থাকবে। আপনি যদি চান ভালোবাসার বীজ বুনে প্রিয় মানুষটিকে যেভাবে ইচ্ছে রাখতে পারবেন কারণ; সৃষ্টিজীব ভালোবাসা পেলে সব কিছু ভুলে যায়। আর এটাই বাস্তব, আপনি হয়ত ভাবছেন আপনার অবহেলা- অযত্নে প্রিয় মানুষটি শুধরে যাবে- আপনার ধারণা পুরোটাই ভুল; জীব ভালোবাসা চায়- অবহেলা নয়।


Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw




লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments