তোমার ভাবনাতেই আমার যত জ্বালা। Think about him without anything
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আপনি হয়ত ভাবছেন কেউ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি হয়ত ভাবছেন মানুষটি আপনাকে নিয়ে খুব চিন্তিত দিনের পর দিন আপনার কথা ভেবে তার দিন কাটছে।
আপনি হয়ত ভাবছেন কেউ আপনার জন্য চোখের জল ফেলছে; কেউ হয়ত আপনাকে ভেবে ভেবে তার যাবতীয় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে; আপনি হয়ত কারো অপেক্ষায় পথ চেয়ে আছেন যে,কেউ একজন আসবে আপনার অপেক্ষার পালা শেষ করার জন্য এই ভেবে ভেবে আপনার দিন যাচ্ছে।
কিন্তু, আদৌ কি ভেবে দেখেছেন আসলেই কি মানুষটি আপনাকে নিয়ে ভাবছে? আপনার কথা ভেবে ভেবে তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে? যদি আপনি মন থেকে বিশ্বাস করেন তাহলেই একমাত্র সম্ভব আর যদি এমনি এমনি ভাবেন তাহলে নেহাতই আপনি ভুল রাজ্যে বসবাস করছেন ।
কারণ এই পৃথিবীতে আপনাকে নিয়ে অযথা ভাববার সময় কারোর নেই। অযথা কাঊকে নিয়ে ভাবা বন্ধ করুন নিজের জীবনকে নিজের মত করে উপভোগ করুন তাতেই প্রকৃত শান্তি। বাকিটা সব বোকামি। বোকার রাজ্যে আর কতদিন বাস করবেন এবার একটু নিজের রাজ্যে বাস করে দেখুন না; ভুল তো করেই থাকেন এবার না হয় নিজের রাজ্যে চলে নিজের জন্য একটু ভুল করুন তাতে দোষের কিছু নেই- বরং আলাদা একটা আনন্দ আছে সুখ আছে শান্তি লুকায়িত আছে।
আপনি হয়ত ভাবছেন যে, আপনি যাকে পেয়েছেন তিনি আপনার পাশে থাকবে; আপনার ইচ্ছে মত চলবে; আপনার খুশি -অখুশিকে প্রাধান্য দিবে; আপনি যখন যা চাইবেন তাই করবে।
আপনি হয়ত ভাবছেন, আপনার কথামত চলছে; আপনার ইচ্ছা মত কাজ করে যাচ্ছে; হয়ত আপনি ভাবছেন যে আপনি তাকে এইভাবে দিনের পর দিন ব্যবহার করছেন; কাজ হাসিল করে নিচ্ছেন আর অপর মানুষটি তা বুঝতেও পারছে না।
কে জানে? অপর মানুষটি হয়ত জেনে শুনেই আপনার সাথে আছে আপানর পাশে আছে, আপনার প্রয়োজন-অপ্রয়োজন বুজে চলছে, আপনাকে সাধ্যমত খুশি রাখার চেষ্টা করছে;
জেনে শুনেই হয়ত মানুষটি ঠকছে কারন মানুষটির ভালোবাসার মধ্যে কোন ক্ষুত নেই, আছে আপনার জন্য প্রকৃত ভালোবাসা, বিশ্বাস, আশা-ভরসা; কারন, যাকে ভালোবাসা যায় তাকে সবটা দিয়েই ভালবাসতে হয়; তার ঠকানোকেও তখন খুব আপন মনে হয়।
এই হাজারো ভাবনার মধ্যে আপনি নিজেই খুজে পান না একটা সময় যে আপনি কি করছেন, কি করবেন আর কি করতে চান।
যিনি ঠকে যান তিনি কিন্তু মোটেই বোকা না, বরং তিনি একটা পর্যায়ে সেই ঠোকে যাওয়ার পুরস্কার কোন না কোন ভাবে পেয়েই যান। ভাবনার সকল দুয়ার বন্ধ হয়ে যাক চিরতরে।
Facebook page: https://www.facebook.com/asinspage/
Facebook personal page: https://www.facebook.com/Asin432/
Facebook profile: https://www.facebook.com/Asin.champa/
Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
লেখাঃ চম্পা আক্তার

0 Comments
Please do not share any link below the post