Ticker

6/recent/ticker-posts

শিক্ষা বনাম চাকরির অভিজ্ঞতা। Education VS Job Experience

 অভিজ্ঞতার আদলে পড়ে শিক্ষার চৌদ্দদশা। Education VS Experience


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



    যদি একটু খেয়াল করে দেখি তাহলে একটা বিষয় চোখে পরে সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা; সিদ্ধান্তহীনতা খুবই পীড়া দায়ক কেউ দিনের পর দিন ভেবেও সিদ্ধান্ত নিতে পারে না আবার কেউ হুট করেই সিদ্ধান্ত নিয়ে বসে থাকে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা আর নেওয়া। আপনি কিছু করতে চান? আপনি কোথাও যেতে চাচ্ছেন? আপনি কাউকে জীবনে জায়গা দিতে চাচ্ছেন? সব কিছুই কিন্তু সিদ্ধান্তের ফলেই হয়ে থাকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত না নিতে পারাতেও জীবনের অনেক বড় ব্যর্থতা লুকিয়ে থাকে।

    সিদ্ধান্ত ঠিক ভাবে নিতে না পারলে প্রতি নিয়ত ধুকে ধুকে মরতে হয়; আপনার চারপাশে হাজারো মানুষ পাবেন আপনাকে এসে কত কিছু করতে বলবে; জ্ঞান দিবে কিন্তু এমন মানুষ পাবেন না যে বা যারা আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিবে।

কিছু মানুষ পাবেন যারা বলবে, কিছু করছো না কেনো? কেনো বসে বসে সময় নষ্ট করছো; কেউ বলবে এত বছর পড়াশোনা করে কি করছো যদি ভালো কিছু করতে না পারো; আবার একদল বলবে যেই বয়সে তোমার খুব ভালো পর্যায়ে থাকার কথা সেই বয়সে তুমি সামান্য কিছুর পিছনে ছুটছো; আরো কত কিছু কিন্তু এমন মানুষ নেই যারা বলবে, এখন তোমার পারফেক্ট বয়স ভালো কিছু করার তুমি এইটা করতে পারো ভালো হবে, তুমি এই কাজ করতে পারো ভবিষ্যতে ভালো কিছু হবে।

এইবার চাকরির বিষয়ে যদি আসি? বলবে কি চাকরি করো কত টাকা বেতন? এই বয়সে এই চাকরি করো? এই বয়সে তোমার ভালো একটা চাকরি করা উচিত, ভালো একটা পজিশনে থাকা উচিত অথবা নিজের কোন একটা ব্যবসা থাকা উচিত হাজারো জ্ঞান- কিন্তু আপনি যখন ওই মানুষটার কাছে যাবেন যে আপনাকে ভালো একটা চাকরি দিয়ে দিতে যদি সে দিতে সক্ষমও হয় তাও দিবে না কারন, আপনি তার কেউ না আপনি তার ভাই না, বোন না, ভাতিজী, ভাতিজা কেউ না; নিশ্চয়ই তিনি তার পরিচিত কাউকে সেই চাকরিটা জোগাড় করে দিবে অথবা টাকার বিনিময়ে আপনাকেই দিবে।

শুনেছি অনেক যে, বাইরের দেশগুলোতে বাবা-মা তাদের সন্তানদের ছোট থেকেই সুযোগ করে দেয় যে তারা আসলে বড় হয়ে ভবিষ্যতে কি করবে কি হতে চায় সেই অনুযায়ী তাদেরকে তাদের মত করে ধাবিত করে।
আর আমাদের দেশে কি হয়? বাবা-মা বলেছে তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ আরো কত কি হতে হবে তার মানে হতে হবে; তখন সন্তাদের ইচ্ছা না থাকা সত্তেও তাদের সেই অনুযায়ী চলতে হয়; অপরদিকে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা না বলাই শ্রেয়। দেখা গেলো, কেউ একজন টেকনোলজি সম্পর্কে খুব ভালো ধারণা কিন্তু বাবা-মা চায় তাদের সন্তান ব্যাংকার হবে ব্যাংকিং সেক্টরে কাজ করবে বাবা-মার বিরুদ্ধে না গিয়ে সন্তান যখন সেই অনুযায়ী পড়াশোনা করে তখন তার তেমন ভালো রেস্পন্স আসে না কারন সে মন থেকে পড়াশোনা করেনি তারপর যখন চাকরি সেক্টরে যায় তখন হাজারো ঝামেলা পোহাতে হয়।
আবার চাকরির ক্ষেত্রে, চাকরিদাতারা যখন একজন চাকরিপ্রার্থীকে চাকরির জন্য ডাকে তখন দেখা যায় ৬-৭বছর, ১০-১২বছর এর অভিজ্ঞতা চায় সাথে অনার্স -মাস্টার্স থাকতে হবে; তাহলে একজন চাকরিপ্রার্থী ১০-১২বছর পড়াশোনা করে অনার্স- মাস্টার্স পাস করবে নাকি ১০-১২বছর চাকরি করে অভিজ্ঞতা অর্জন করবে?



দেখা যাচ্ছে, কেউ একজন বাংলায় অনার্স- মাস্টার্স কিন্তু সেই মানুষটি আবার ইংলিশ, ম্যানেজমেন্ট এ খুব ভালো চাকরির ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয় সে ম্যানেজমেন্টে ভালো কিন্তু ম্যানেজমেন্ট সম্পর্কিত চাকরিতে আবেদন করতে পারে না কারন আমরা সার্টিফিকেটে বিশ্বাসী- তখন প্রশ্ন আসে এর তো অভিজ্ঞতা নেই।



Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw




লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments