সমালোচনার সম্মুখীন আমরা সবাই। Criticism is better if you take positively
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
১। আত্মআমালোচনা করা জীবনের জন্য ভালো
আত্মসমালোচনা এক দিকে যেমন খুবই পজিটিভ একটা দিক ঠিক তেমনি এর কিন্তু নেগেটিভ দিক ও আছে; যেমন আপনি যদি কারো পিছনে তার খারাপ কিছু নিয়ে আলোচনা করেন নিঃসন্দেহে এটি খারাপ আর এর শাস্তি কিন্তু অবধারিত কিন্তু আপনি যদি কারো পিছনে তার ভালো দিক গুলো নিয়ে আলোচনা করেন তাহলে সেটি কিন্তু নিঃসন্দেহে খুবই ভালো। তবে মনে রাখবেন।
যে মানুষগুলো আপনাকে নিয়ে আপনার পিছনে খারাপ কিছু বলে অথবা বাজে সমালোচনা করে তাহলে ধরে নিবেন তাদের কাজ ওইগুলোই তাদের কাজ; তারা মানুষের পিছনে কথা বলে বেড়ায় এতে কিন্তু আপনি কখনো মন খারাপ করবেন না বরং ধরে নিবেন আপনাকে নিয়ে সমালোচনা করছে মানে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনি বিষয় গুলো পজিটিভভাবে নিবেন।
আপনাকে সবাই পছন্দ করবে ব্যাপারটা মোটেই ঠিক না কিছু মানুষ থাকবে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত আবার কিছু মানুষ আছে আপনি তাদের জন্য যত যাই করেন না কেনো তাদের মনের মত কোনদিনও হতে পারবেন না আবার কিছু মানুষ আছে আপনাকে একদম পছন্দ করবে না যার কারনে আপনার পিছনে আজে বাজে কথা বলে বেড়াবে কারন তাদের কাজই হচ্ছে মানুষের পিছনে কথা বলা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষগুলো আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত আপনার সময় অসময়ে আপনার পাশে থাকতে প্রস্তুত যত যাই হোক তাদের কখনো ভুলে যাবেন না।
জীবনে যদি সবাইকে খুশি করে বাচতে চান তাহলে একটা পর্যায়ে আপনাকেই মরতে হবে সামনে কোনদিনও আগাতে পারবেন না। তাই সবাইকে খুশি করে চলা বন্ধ করে দিন। কোন মানুষই সব দিক থেকে পারফেক্ট না যদি কেউ বলে আমি সব দিক থেকে পারফেক্ট যারা এইগুলো বলে তারা নিঃসন্দেহে পিছনেই পরে থাকে কিন্তু যারা স্বীকার করে যে, তার মধ্যে ১% হলেও খুত আছে সেই-ই কেবল সামনে এগিয়ে যায়। কিছু মানুষ আছে যারা আপনাকে সামনে দেখাবে যে আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে কিন্তু পিছনে আপনাকে নিয়ে আজে বাজে কথা বলায় পটু থাকবে কারন একটাই ওই মানুষগুলো শুধু মাত্র আপনাকে তাদের প্রয়োজন মনে করে- প্রয়োজন শেষে আপনাকে ভুলে যায় এই সব মানুষ চিনতে শিখুন এবং দূরে সরে আসুন। তবে যখন শুনবেন সেই মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করছে তখন ধরে নিবেন আপনি নিঃসন্দেহে ভালো কিছু করছেন কখনো তাদের কথার প্রতিবাদ করতে যাবেন না চুপ করে সামনে এগিয়ে যাবেন তবে, যদি দেখেন বা বুঝতে পারেন তার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে আপানার আত্ম-সম্মানের হানী হচ্ছে তাহলে বলবো আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন কারন সব কিছুর মূলে নিজের আত্ম-সম্মান।
মনে রাখবেন যারা পিছনে লেগে থাকে তারা সারাজীবন পিছনেই পরে থাকে। চুপ করে থাকুন সামনে এগিয়ে যান।
Facebook Profile link: https://www.facebook.com/Asin.champa/
Facebook Page link: https://www.facebook.com/Asin432/
কবিতার পেজ : https://www.facebook.com/asinspage
ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
লেখাঃ চম্পা আক্তার

0 Comments
Please do not share any link below the post