Ticker

6/recent/ticker-posts

কৃতজ্ঞতা জ্ঞাপন। Learn to be grateful

 কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। 

https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



মানুষ অল্পতে
কখনো খুশি হতে পারে না, হয় না, হতে চায় না। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি এই কথাটা
খুব কম মানুষ বলতে পারে।

আমরা মানুষেরা
কখনো শুকরিয়া আদায় করতে জানিনা; আপনি ভালো আছেন, আপনি হয়ত কিছু চেয়েছেন আল্লাহ, ভগবান,
ঈশ্বরের কাছে সেটা পাওয়ার পর কখনো কি একবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন? হয়ত
না; বরং- উল্টো আমরা অন্য একটি ইচ্ছা পূরন করার জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা
করি।

আপনার একটি
দিন হয়ত খুব ভালো কেটেছে কিন্তু, সেই দিনটির জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কারো
দ্বারা হয়ত আপনার ভালো কিছু হয়েছে- তার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কেউ হয়ত তার
পুরোটা দিয়ে আপনার সফলতার জন্য দিন রাত আপনার পাশে থেকেছেন একবারও কি তার প্রতি শুকরিয়া
আদায় করেছেন? না- হয়ত করেননি; কারন আমরা সব সময় নিতে পছন্দ করি দিতে পছন্দ করি না।




আপনি, আমি বেঁচে
আছি দু’বেলা দু’মুঠো খেতে পারছি কখনো কি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি?

সৃষ্টিকর্তা
আমাদের চলার মত পা দিয়েছেন, হাত দিয়েছেন তারপরও আমরা খুশি নই; একটু চিন্তা করে দেখুন
যে মানুষের হাত নেই, পা নেই অথবা চোখ নেই তারা কিভাবে দিন কাটাচ্ছে। আমরা কি একটু বলতে
পারি না, যে হ্যাঁ আমি খুশি আমি কৃতজ্ঞ সৃষ্টি কর্তা আমাকে সব কিছু দিয়েছেন। কৃতজ্ঞতা
প্রকাশে আলাদা একটা মানসিক প্রশান্তি আছে।

আপনার জন্য,
আপনার সফলতার জন্য যেই মানুষটি আপনার পাশে থেকে যাচ্ছে তাকে অন্তত একটু সাবাসি দিন,
কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখবেন মানুষটি আপনাকে কোনদিনও ছেড়ে যাওয়ার কথা ভাববে না।

আমরা মানুষেরা
খুব অদ্ভুত একটু ভালোবাসা পেলে হাজারো কষ্টের কথা ভুলে গিয়ে ঠিক আগের মত করে বাঁচতে
শিখে যাই। দিনে অন্তত একটু হলেও কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখেবন নিজের মধ্যে আলাদা একটা
অনুভুতি পাবেন। হ্যাঁ, যে মানুষটিকে ভালোবাসেন, পছন্দ করেন যার জন্য আপনি সব কিছু করতে
পারেন তার জন্য কখনো মনের মধ্যে অভিশাপ পুষে রাখবেন না, সব সময় তার জন্য দোয়া বরাদ্দ
রাখুন দিন শেষে আলাদা একটা আনন্দ পাবেন।

কোন মানুষই
সব দিক থেকে ১০০% পারফেক্ট নয়, সব মানুষের মধ্যেই কিছু না কিছু খুত আছে যেই মানুষ সেটি
উপলব্ধি করতে পারে সেই সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু যেই মানুষ উপলব্ধি করতে
পেরেও সেটিকে মানতে রাজি নন সে আজ না হোক কাল তার মাসুল দিবে, দিতে হবে এটা প্রকৃতি
ঠিক আদায় করে নিবে শুধু সময়ের অপেক্ষা।

তবে আপনি যদি
আপনার কাছের মানুষের মধ্যে, ভালোবাসার মানুষের মধ্যে নেগেটিভ দিক গুলো না খুজে পজিটিভ
দিক গুলো খুজে বের করেন তাহলে দেখবেন একটা পর্যায়ে তার সব কিছুই আপনার কাছে ভালো লাগবে।
আমরা সব সময় অন্যের দোষ খুজে বেড়াই কখনো তার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিক গুলো খুজতে
চাই না খোজার চেষ্টা করি না।

মানুষের ভালো
দিক গুলো খুজুন নিজে ভালো থাকুন, ভালো রাখুন।



Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments