ভালোবাসায় শর্ত কখনো জায়গা পায় না। Love is not the condition
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আপনি কাউকে ভালোবাসেন? তাকে খুব করে পেতে চান? তাকে সারাজীবন পাশে রাখতে চান?
তার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চান?
এটাই যদি সত্যি হয় তাহলে সেই ভালোবাসায় কখনো শর্ত থাকতে নেই; মনে রাখবেন শর্ত দিয়ে যেই ভালোবাসা হয় সেটাকে আর যাই হোক ভালোবাসা বলে না সেটিকে বলে সওদা করা।
জীবন সংসার কখনো সওদা করে হয় না। আপনি যাকে আজ স্বপ্ন দেখাচ্ছেন তাকে নিয়ে ঘর করবেন সুন্দর এক জীবন গড়বেন, যার সাথে জীবনের সুখ-দুঃখগুলো ভাগাভাগি করে নিবেন সেই মানুষটি হয়ত দিনের পর দিন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিন বুনছে। দিনের পর দিন আপনাকে নিয়ে ভেবে ভেবে তার দিন কাটছে, আপনি ভালো থাকবেন বলে সেই স্বপ্নে ধাবিত হচ্ছে, আপনার মুখের হাসি দেখার জন্য হয়ত সব কিছু মুখ বুঝে সহ্য করছে এই ভেবে যে আপনি তো আছেন আপনি তো থাকবেন,
ভালোবাসা- সংসারের মিথ্যে মায়া দেখিয়ে আজ যাকে আপনি দিনের পর দিন ব্যবহার করছেন সেই মানুষটি যখন তার সেই স্বপ্ন ভেঙ্গে যেতে দেখবে তখন তার কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছেন?
কাউকে ভালবাসলে সব কিছু উজার করে দিয়ে ভালোবাসতে হয়, কাউকে ভালবাসলে তার খারাপ ভালো সব কিছুকে ভালবাসতে হয়, ভালোবেসে তার খারাপ দিক গুলো শুধরে নেওয়া শিখিয়ে দিতে হয়; ভালোবাসা কোনদিন শর্ত কিংবা দীর্ঘ পরীক্ষা দিয়ে যাচাই করতে হয় না।
পরীক্ষার খাতায় কম নাম্বার পাওয়া মানুষটিও কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভালো নাম্বার পাওয়া শিখে যায় শুধু মাত্র সঠিক পথটা খুজে পেয়ে।
সঠিক মানুষ তাকেই বলে যে হাজারো ভুলের মাঝে একটু সঠিক খুজে পেয়ে সেটিকে আগলে রাখে, সঠিক ভালোবাসা তাকেই বলে যে ভালোবাসা কোন শর্ত দিয়ে হয় না বরং সব কিছুকে মেনে নিয়ে সামনের দিকে দুজন মিলে অগ্রসর হওয়া।
Facebook page: https://www.facebook.com/asinspage/
Facebook personal page: https://www.facebook.com/Asin432/
Facebook profile: https://www.facebook.com/Asin.champa/
Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
লেখাঃ চম্পা আক্তার

0 Comments
Please do not share any link below the post