Ticker

6/recent/ticker-posts

একমাত্র ইগো সব কিছু ধ্বংস করার জন্য যথেষ্ট। Ego is the curse of breaking down

 ইগো একমাত্র অভিশাপ সম্পর্কের ভাঙ্গনে। Ego is Curse


https://www.youtube.com/@kbitar_somahar/videos



আপনি যদি খুব করে কাউকে কিছু বলতে চান তাহলে কোন কিছু না ভেবে বলে ফেলুন মনের মধ্যে রেখে দিবেন না এতে আর যাই হোক আপনার মধ্যে কষ্টটা জমায়িত থাকবে না। মনের মধ্যে কষ্ট পুষে রাখা মোটেও উচিত না।

আমরা এমনও অনেকে আছি অনেক সময় অনেক কথা আমাদের প্রিয় মানুষটিকেও বলতে পারি না; বলার সময় চিন্তা করি কিভাবে বলবো, যদি বলি কি মনে করবে, বলা কি ঠিক হবে কিনা হাজারো প্রশ্ন।
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যেই মানুষটি আপনার সাথে থেকে আপনার সব কিছু সহ্য করতে প্রস্তুত, সব সময় আপনার পাশে থাকতে প্রস্তুত, আপনার বিপদে-আপদে আপনার কাছে থাকতে প্রস্তুত সেই মানুষটিকে বলবেন না তো কাকে বলবেন?

কাছের মানুষ সবাই হতে পারে না, মানুষ পাবেন অনেক কিন্তু বিপদে, অসময়ে পাবেন কয়জনকে?
ভেবে দেখুন একবার। আপনি হয়ত জেনে শুনে নিজের অনেক ক্ষতি করছেন, ইচ্ছে করেই ঝুকি নিচ্ছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন,
খুব ইচ্ছা প্রিয় মানুষটাকে কিছু একটা বলার হয়ত ভাবছেন বললে হয়ত কিছুটা হলেও সমস্যার সমাধান হবে কিন্তু তবুও বলছেন না।
এইরকম মানসিকতা যখন আমাদের মধ্যে আসে সেটিকে নিঃসন্দেহে ইগো বলে। আমাদের মধ্যে যখন ইগো বিষয়টা চলে আসে তখন আমরা হাজার চাইলেও প্রিয়জনকে কোন কিছুই শেয়ার করতে পারি না, মনে মনে ভাবি যদি বলি তাহলে আমি ওর কাছে ছোট হয়ে যাবো, আমার সম্মানে আঘাত লাগবে আরো কতকিছু; সব কিছুর মধ্যে এটি ভুলে যাই যে, প্রিয় মানুষের কাছে কখনো কিছু শেয়ার করলে সেটাকে ছোট হওয়া বলে না, যদি কেউ এমনটাই মনে করে তাহলে এ-যুগে কেনো কোন যুগেই সে আপনার প্রিয় মানুষ ছিল না।
প্রিয় মানুষ তাকেই বলে যাকে বিনা দ্বিধায় সব কিছু শেয়ার করা যায়, সব কথা বলা যায়, সুখে-দুঃখে পাশে পাওয়া যায়, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।


ইগো এমন একটা জিনিস যা সব কিছু ধ্বংস করার জন্য যথেষ্ট; একবার যদি আপনার মধ্যে ইগো জিনিসটা তৈরি হয় তাহলে আপনার ধ্বংস নিশ্চিত।
ইগোর কারনে হাজারো পরিবার ভেঙ্গে যায়, ইগোর কারনে হাজারো সম্পর্ক ভেঙ্গে যায় যার ফলে দিনের পর দিন আমাদের কষ্টের পাহাড় বিশাল আকার ধারণ করছে।
আমাদের ইগো থাকা উচিত তবে সবার সাথে না। ইগো থাকা উচিত অপরিচিত মানুষের সামনে, আত্ম-সম্মান থাকা উচিত সেটা অপরিচিত, যারা আমাদের আহামরি কেউ না; যাদের ছাড়া আমাদের চলবে, যতটুকু আত্ম-সম্মান থাকলে আমরা শান্তিতে সম্মানের সাথে মাথা উঁচু করে থাকতে পারি তাদের সাথে ইগো দেখানো উচিত। তবে নিজের আত্ম- সম্মান সবার আগে।

তাই বলে নিজের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষটিকে কখনোই ইগো দেখানো উচিত না তাতে সম্পর্ক নষ্ট হয় এবং সেটি একটি পর্যায়ে বিরাট সমস্যার কারন হয়ে দাঁড়ায়।



Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments