Ticker

6/recent/ticker-posts

অজ্ঞাতনামা । Unnameable

অজ্ঞাতের জন্য লেখা আমার উড়ো চিঠি। Unnameable letter 


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



প্রিয় অজ্ঞাতনামা,

আমি জানি আমাকে ছাড়া তুমি ভালো নেই আর এটা আমার ভুল ধারণা নয় বরং এটা আমার বিশ্বাস কারন আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে আমার মত করেই ভালোবাসো। তুমি প্রতিটা মুহূর্ত আমাকে অনুভব করো, মিস করো। প্রায়ই তুমি আমার স্বপ্নে আসো, তোমার সেই হাসিমাখা মুখ, তোমার সেই পুরনো তুমি। তুমি যতই বলো তুমি আমাকে মিস করো না কিন্তু আমি তোমাকে তোমার থেকেও ভালো বুঝি তুমি আমাকে সব সময় মিস করো।
আচ্ছা! তোমার মনে পড়ে আমাদের পুরনো মুহূর্তগুলো একসাথে কত সুন্দর ছিল আমাদের সময়গুলো? একসাথে পাশাপাশি বসে আকাশ দেখা, সমুদ্রের ঢেউ, আকাশে আলোকিত করে একফালি চাঁদ দেখা? একসাথে চায়ের কাপে চুমুক দেওয়া, একসাথে কাটানো রোমাঞ্চকর মুহূর্তগুলো মনে পড়ে তোমার?
আচ্ছা! তোমার মনে আছে তোমার দেওয়া সেই একখানি ফুলের মালা? আজো আছে রেখে দিয়েছি যদিও শুকিয়ে গেছে তাতে কিছু আসে যায় না তাও রেখে দিয়েছি থাক না তোমার দেওয়া কিছু সৃতি।

তোমার মনে পড়ে? একটা সময় দু’জন- দু’জনকে এক নজর না দেখলে, কথা না বলতে পারলে এক মুহূর্ত থাকতে পারতাম না।
হয়ত তোমার মনে নেই কারন তোমার সেই সময় নেই কিন্তু আমার আশীর্বাদ তোমার জন্য সব সময় আছে। আমি তোমার জন্য সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি যেখানেই থাকো ভালো থাকো। সত্যি বলতে কি জানো? এক মিনিট বের করে কথা বলতে না পারার মত ব্যস্ত আসলে আমরা কেউ-ই না সবটাই অজুহাত।
দিনশেষে একটা কথা মনে রেখো আমি তোমার সাথে সব সময় আছি, থাকবো। যেকোন সময় যেকোন প্রয়োজনে আমাকে ডেকো ঠিক পেয়ে যাবে আমাকে। তুমি আমাকে তোমার মত করে পরিবর্তন করে ফেলছো, এবং আমিও আমাকে তোমার মত করে পরিবর্তন করছি কারন আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো থাকাতেই আমার স্বস্তি। আমি তোমার সাথে থেকে যেতে চাই সারাজীবন। আমাকে তোমার মত তৈরি করে নেওয়ার পর যদি ভুলে যাও তাহলে বিশ্বাস নামের শব্দটা ভুল প্রমাণিত হবে বিশ্বাস বলে পৃথিবীতে কিছু থাকবে না। আমি তোমাকে কখনো ধোকা দিবো না। ভালো থেকো সব সময়।

ইতি,
অন্য অজ্ঞাতনামা







Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw



লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments