Ticker

6/recent/ticker-posts

ব্যস্ততার বেড়াজাল । Nothing is Busyness everything is own

 ব্যস্ততা বলে কিছু নেই। Busyness is nothing





ব্যস্ত! শব্দটি যতোটাই সত্যি ঠিক ততোটাই মিথ্যে; আপনি ব্যস্ত ! হ্যাঁ; খুব ব্যস্ত দিনের প্রতটা সেকেন্ড, মিনিট, ঘন্টা আপনি, আমি, আমরা সবাই কোন না কোন কাজে ব্যস্ত।

কেউ ব্যস্ত অফিসের কাজে, কেউ ব্যস্ত পড়াশোনা নিজে আবার কেউ ব্যস্ত বেকার সময়কে পার করার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ায়।

ঘরের মেয়েটি ব্যস্ত হয়ত তার পরিবারের বাবা-মা, ভাই-বোনকে নিজে অথবা ঘরের কাজে।  ঘরের ছেলেটা ব্যস্ত হয়ত তার অবসর সময়কে সবার মাঝে ভাগ করে নিতে আবার নয়ত বন্ধুদের সাথে গল্প, আড্ডায়। ঘরের মা হয়ত ব্যস্ত ছেলে-মেয়ে, স্বামীকে যত্ন করায়। বাবা ব্যস্ত পরিবারের জীবিকার তাগিদে সারাদিন অফিসে কাটিয়ে দেয়।

আমরা সবাই ব্যস্ত! আর এই একটি শব্দ আমাদের দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে; কেউ হয়ত এই ব্যস্ততার কারণে প্রিয় মানুষগুলোকে ঠিকমত সময় দিতে পারছে না।

যারা সম্পর্কে আছেন তারা হয়ত প্রিয় মানুষের সময় না পেয়ে দিন দিন অবহেলিত হচ্ছেন। কিন্তু, সত্যি কথা বলতে কি প্রিয়জনকে সময় না দেওয়ার মত ব্যস্ত আসলে আমরা কেউই না; প্রিয়জনকে সময় দেওয়া মূলত নির্ভর করে আপনার, আমার ওপর। আপনি; হ্যাঁ! আপনিই হয়ত একটা সময় একটু কথা বলার জন্য নানা রকমের অজুহাত দিতেন হাজারো ব্যস্ততার মধ্যেও; প্রিয় মানুষটির মুখ একটিবার দেখার জন্য হাজার ধরনের অজুহাত খুজতেন, খুজে বেড়াতেন- কারন, আপনি তাকে ভালোবাসেন, তাকে না দেখলে আপনার দিন ভালো কাটতো না, এক মিনিট কথা বলতে না পারলে হয়ত পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। একটা সময় ছিল তার থাকা না থাকাকে আপনার কাছে অনেক বড় একটা বিষয় ছিল।

দিন যত গড়ায় আমাদের চাওয়া-পাওয়া গুলো বিভিন্নভাবে রঙ বদলায়। আমাদের ব্যস্ত থাকার অজুহাত বেড়ে যায় শুধুমাত্র ঐ মানুষটিকে অবহেলা করার জন্য, কথা বলতে না চাওয়ার জন্য। আপনার যখন কারো সাথে কথা বলতে মন চাইবে না অথবা আপনি নিজে থেকেই চাইবেন না তখন আপনি হাজারো অজুহাত খুজতে থাকবেন; হাজারো ব্যস্ততা দেখাবেন। আপনার সময় নেই, আপনি ব্যস্ত দিন শেষে এই কথাটিই প্রাধান্য পায় প্রিয় মানুষটির সাথে কথা না বলার অজুহাত হিসেবে।

একবার ভেবে দেখুন যেই মানুষটির সাথে একটা সময় আপনি কথা বলার জন্য হাজারো অজুহাত খুজতেন ঠিক সেই মানুষটির জন্যই আজ আপনি কথা না বলার অজুহাত খুজে বেড়াচ্ছেন; তার মানে ব্যস্ততা বলে কিছু নেই; আপনি ব্যস্ত তার মানে আপনি কথা বলতে ইচ্ছুক নয়, আর এটাই সত্য। দিনশেষে একটা মিনিট কথা না বলতে পারার মত ব্যস্ত আমরা কেউই না। শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি দরকার। তবে সময় কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনি যেমনটা করবেন তার ফল তেমনটাই পাবেন সৃষ্টিকর্তা ঠিক পুষিয়ে দিবে শুধুমাত্র সময়ের অপেক্ষা।



Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments