Ticker

6/recent/ticker-posts

কিছু কথা বলে ফেলাতেই সস্তি Reality, Love And Relationship


মনের যত না বলা কথা  Reality, Love And Relationship 




না বলা যত কথা সব কিন্তু চাইলেও বলা যায় না তবে কিছু কথা না বলতে পারাতে মনের মধ্যে কষ্টের পাহাড় এর জায়গায় পরিণত হয়। আপনি হয়ত বার বার ভাবছেন কথাগুলো বলবেন কিন্তু পারছেন না; হয়ত সে কথা গুলো শোনার মত কেউ নেই আবার হয়ত কেউ আছে, হতে পারে সেই মানুষটি আপনার কাছের কেউ প্রিয় কেউ; ভাবছেন কথাগুলো কিভাবে বলা যায় কিভাবে বললে তার খারাপ লাগবে না হাজারো কথা।

    কিন্তু খেয়াল করেছেন যেই কথাগুলো না বলতে পেরে আজকে আপনি কষ্ট পাচ্ছেন দিনের পর দিন; সে কিন্তু দিব্যি তার মত করেই দিন কাটাচ্ছে কিন্তু আপনি মনের মধ্যে কথা জমিয়ে রেখে দিন দিন কষ্টে জর্জরিত হচ্ছেন। যে আপানর জন্য একটা মিনিটও ব্যয় করতে ইচ্ছুক না আর আপনি কিনা এমন মানুষের জন্য দিনের পর দিন আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছেন মনের মধ্যে কথা জমিয়ে রেখে নিজের ক্ষতি করছেন; আর যে মানুষ নিজেকে ভালোবাসে না সে কি করে অন্যকে ভালোবাসবে ভেবে দেখেছেন কখনো?
আপনি নিজের ক্ষতি না করে সাহস করে কথা গুলো বলে ফেলুন মনকে হালকা করুন কথা গুলো বলার পর যদি সে না বুঝে আপনাকে ভুল বুঝে চলে যায় তাহলে তাকে চলে যেতে দিন কিসের জন্য কার জন্য আপনি আপানর মূল্যবান দিন গুলো নষ্ট করছেন যে কিনা আপনাকে মূল্যই দিতে জানে না যে কিনা আপনার কথার মানে না বুঝেই আপনাকে ছেড়ে চলে যায় কি দরকার এমন মানুষের জন্য নিজেকে দিনের পর দিন কষ্ট দেওয়ার।

    তার চাইতে বরং যেই মানুষটিকে যা বলতে চান তা বলে ফেলুন মন খুলে যদি চলে যেতে চায় চলে যেতে দিন; যদি সে ফিরে আসে ভেবে নিবেন সে আপনার আর যদি ফিরে না আসে তাহলে ধরে নিবেন সে কোনদিনও আপনার ছিল না; আর নিয়তি হয়ত সেটাই চায়। কিছু সময় মানিয়ে নিতে শিখুন নিজেকে ভালবাসতে শিখুন নিজের জন্য সময় বের করে নিজের সাথে কথা বলতে শিখুন।






Facebook Profile link:https://www.facebook.com/Asin.champa

Facebook Page link:https://www.facebook.com/Asin432

কবিতার পেজ :https://www.facebook.com/asinspage

ইউটিউব লিঙ্কঃhttps://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments