Ticker

6/recent/ticker-posts

আমি একটা তুমি চাই Want someone like you

 আমি তোমাতেই থাকতে চাই। Want to be with you forever


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw





১। কিছু আবদার শুধুমাত্র কাছের মানুষের জন্যই থেকে যায়। 

    আমি এমন একজন তুমি চাই যে জানবে আমার পুরো ভেতরটা; যে জানবে আমার পুরোটা জুড়ে কি আছে। যে জানবে আমার ভেতর বাহির সবটা।
আমি এমন একজন তুমি চাই যে বুঝবে আমি কি বলতে চাই; যে জানবে আমার হাজারো কথার মাঝে লুকিয়ে থাকা না বলা অনেক কথা; যে জানবে আমার পুরো ভেতর বাহির জুড়ে কি চলছে।

আমি চাই তুমি বোঝো আমি চাই তুমি আমাকে আমার মত করে বোঝো আমি কি চাই আমার মন কি চায়। আমার সময়ে অসময়ে আমি কেমন থাকবো সেটাও তুমি বোঝো। আমার এক আকাশ জুড়ে থাকবে একরাশ মেঘ তুমি এসে সেই মেঘগুলোকে তাড়াবে; মেঘ তারিয়ে বৃষ্টি নামাবে দুজন মিলে বৃষ্টিতে ভিজবো তারপর দুজন মিলে সর্দির বন্যা বসাবো;

    আমি না বললেও সে জানবে, বুঝতে পারবে যে আমার পুরোটা জুড়ে শুধু একজনের বাস আর সেই একজনটা হচ্ছো.........তুমি, হ্যাঁ ! শুধু তুমি; আমি না বললেও তুমি বুঝে নিবে আমি ঠিক এমন একটা তুমি চাই।
আমি এমন একটা তুমি চাই যে আমার কান্নার পেছনে লুকিয়ে থাকার কারন জানবে আমি না বললেও; আমার হাজারো চোখের জলের অর্থ বুঝবে, যে জানবে আমার হাসির পেছনে লুকিয়ে থাকা না বলা হাজারো কষ্টের কথা। আমি মুখ ফুটে কখনো বলবো না যে আমার কি হয়েছে তুমি নিজে থেকেই বুঝে নিবে।
আমি এমন একটা তুমি চাই যে বুঝবে তার হাজারো অবহেলার পরেও আমি থেকে যাচ্ছি কেনো; হাজারো অবজ্ঞা করার পরও কেনো নিঃস্বার্থভাবে রয়ে গেছি অনবরত কথা বলা বন্ধ করে দেওয়ার পরও কেনো বেহায়ার মত হাত পেতে আছি।

    জানি এতকিছুর জন্য হয়ত তোমার সময় হবে না তাই বলে আমি কিন্তু পিছপা যাবো না তুমি মিলিয়ে নিও। তোমার সাথে হয়ত আমার দেখা হবে না, কথা হবে না তাই বলে আমি কিন্তু তোমাকে আমার ব্ল্যাকলিস্টে ফেলে রাখবো না, আমি যে আমাতেই বিশ্বাসী আমি আমার আমিকে বিশ্বাস করি আর এটাই আমার সব থেকে বড় পাওয়া।
কিন্তু তাই বলে তোমাকে ছেড়ে কথা বলবো না; আমাকে আমার প্রাপ্যটা না দেওয়া যেমন তুমি তোমার শখ মনে করছো; আমিও ঠিক তেমনি আমার প্রাপ্যটা না পেয়ে তোমাকে অনবরত বিরক্তির দিকে ঠেলে দিচ্ছি --দিবো।

কি? ভাবছো আমি স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর- স্বার্থপর কিভাবে হতে হয় তোমার থেকেই তো শিখেছি কিভাবে নিজের স্বার্থ অনুযায়ী চলতে হয় কিভাবে নিজের প্রাপ্য জিনিস আদায় করে নিতে হয় তোমার থেকেই শিখেছি। অধিকার কেউ কাউকে দেয় না সেটা আদায় করে নিতে হয়...... আদায় করে নেওয়া শিখতে হয়।





Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page : https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube : https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw




লেখাঃ চম্পা আক্তার


Post a Comment

0 Comments