Ticker

6/recent/ticker-posts

দায়িত্ব-কর্তব্য Responsibility-Duty

 দায়িত্বগুলো নিজের করে নেওয়া শিখতে হয়। Responsibility-Duty


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw





১। দায়িত্ব নিতে শেখা।

ঘরের সব থেকে আহ্লাদী মেয়েটা/ ছেলেটা যে কখনো কোন কিছুর চিন্তাই করতো না, কি হচ্ছে? কি হবে? কি করবে? সেই মেয়েটাও/ ছেলেটাও একদিন সব কিছু ভুলে পরিবারের দায়িত্ব নেওয়া শিখে যায়।
দায়িত্ব কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না; দায়িত্ব নেওয়া শিখতে হয়- হোক সেটা পরিস্থিতির কবলে পড়ে অথবা হোক সেটা নিজের দায়িত্ব বলে।

    যেই মানুষটা কোনদিন নিজের সব থেকে প্রিয় জিনিসগুলো কারো সাথে শেয়ার করতো না সেও একদিন সেই প্রিয় জিনিসগুলোঅন্য কারো সাথে শেয়ার করা শিখে যায়; এটাই দায়িত্ব থেকে আসে।
যে কোন দিন পরিবারের ভালো মন্দ নিয়ে ভাবার সময় পেতো না নিজের আড্ডা, ঘোরাফেরায় সময় কাটিয়ে দিত সেও একদিন পরিবারের ভালো মন্দ ভাবা শিখে যায়; নিজের পছন্দ গুলোকে ভুলে গিয়ে পরিবারের পছন্দের প্রতি গুরুত্ব দিতে শেখে।
    যে মানুষটি নিজের সৌখিনতাকে সবার আগে প্রায়োরিটি দিত; সারাক্ষণ নিজেকে নিয়ে ভাবতো; নিজের জন্য সব কিছু করে বেড়াতো; বন্ধু-বান্ধবীদের সাথে দিনের পর দিন সময় কাটাতে পছন্দ করতো; সেই মানুষটাও একদিন সব কিছু ছেড়ে ছুড়ে পরিবার নিয়ে চিন্তা করা শিখে যায়।

    যেই মানুষটা একদিন সবার আগে নিজের পেট ভরতে ব্যস্ত থাকতো সেই-ই একদিন পরিবারের সবাই খাবার পর যদি খাবার থাকে তাহলেই সে তার নিজের পেটে খাবার দিবে সেই দায়িত্বটা নেয়।
যেই মানুষটা একদিন সবার কষ্টগুলোকে এড়িয়ে শুধুমাত্র নিজের কষ্টগুলো নিয়ে ভাবতো সেই মানুষটাই একদিন নিজের কষ্টগুলোকে এক পাশে রেখে সবার কষ্টের দাগে মলম লাগাতে উঠে পড়ে লাগে।
ঘরের বড় সন্তান পরিবারের হাল ধরবে এটাই আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি; তবে পরিবারের বড় সন্তান সব সময় পরিবারের হাল ধরতে নাও পারে কারন; দায়িত্ব- কর্তব্য নিজ থেকে আনতে হয় সেটা জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়।
    তবে বিষয় হচ্ছে; পরিবারের হাল কে ধরছে- কতটুকু ধরেছে! একটা পর্যায়ে যেই মানুষটি পরিবারের দায়িত্ব নেওয়া শিখতে শুরু করেছে দায়িত্ব নিতে নিতে হাজারো কষ্ট, টানাপোড়েন সব কিছুকে লুকিয়ে রেখে দিনের পর দিন দায়িত্বটাকে মন দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
    যেই মানুষটা একদিন নিজের শখ মেটানোর জন্য ১০০টাকার জিনিস ২০০টাকা দিয়ে কিনে নিয়ে আসতো; সেই-ই একদিন ২০০টাকা বাঁচিয়ে পরিবারে খরচ করা অথবা, ছোট ভাই- বোনের জন্য বাঁচিয়ে রাখা শিখে নেয়। এইযে এত সবকিছু সবটাই দায়িত্ব থেকে আসে। দায়িত্ব কারোর জন্য ফেলে রাখার জিনিস না।
এত সব কিছুর ভিড়ে সেই মানুষটির ভালো মন্দ খবর নেওয়ার মত কেউ থাকে না। কেউ ভাবার থাকে না যে, এই মানুষটি এতকিছু কিভাবে করছে? কোন সমস্যা আছে কিনা? কোথায় যাচ্ছে কি করছে? দায়িত্ব যেন একার।
আমরা মূলত স্বার্থপরতায় ব্যস্ত; আমরা মগ্ন থাকি শুধুমাত্র নিজেরটা নিয়ে। নিজের কথা ভাবতে ভাবতে পরিবারের দায়িত্ব নেওয়া সম্পর্কে ভুলে যাই; তবে কেউ না কেউ একজন থেকেই যায় যে দায়িত্বটাকে নিজের মনে করে সেটা চালিয়ে যায়।





Facebook Profile link: https://www.facebook.com/Asin.champa/
Facebook Page link: https://www.facebook.com/Asin432/

কবিতার পেজ : https://www.facebook.com/asinspage

ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments