মানুষ পরিস্থিতির স্বীকার হয়ে অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয়।
Situation is fixing so many matters
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
প্রতিটা মানুষের কিছু না কিছু কথা থাকে যা হাজার চাইলেও খুব আপনজন ছাড়া কাউকে বলা যায় না। প্রতিটা মানুষের কিছু চাপা কষ্ট থাকে যা হাজার চাইলেও লুকানো যায় না।
মানুষ যখন বার বার কাউকে বিশ্বাস করে ঠকে যায় পরের বার আর হাজার চাইলেও কাউকে বিশ্বাসের জায়গায় বসাতে পারে না; তুমি হয়ত মরছো কারো আশায় পথ চেয়ে আর অন্যদিকে সে হয়ত দিব্যি দিন কাটাচ্ছে তার মত করে। তুমি হয়ত ভাবছো যে সে আসবে বলবে যে আমি আছি, কিন্তু অন্যদিকে সেই মানুষটি হয়ত তার মত করে হাসি-খুশি দিন কাটিয়ে যাচ্ছে।
একটু খেয়াল করলে দেখেবেন যখন আপনি কাউকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবেন তখন মানুষটি তা সত্যি ভেবে জাপ্টে ধরবে,
কিন্তু যখন তুমি পুরো পৃথিবী এক দিকে রেখে শুধু ওই মানুষটির জন্য মরিয়া হয়ে যাবে, সব কিছুকে তুচ্ছ ভেবে বিশ্বাসের শীর্ষে জায়গা দিবে, সব কিছু এক পাশে রেখে কেবল সেই মানুষটিকে নিয়ে একটু সস্তির নিঃশ্বাস নিতে চাইবে তখন দেখেবে ওই মানুষটি ঠিক সেটিকে ভুল বুঝে, খারাপ ভেবে তুচ্ছ মনে করবে; ভালবাসলে কাউকে বিশ্বাস করা শিখতে হয় এটাই নিয়ম।
একটি মেয়ে যখন আপনাকে সম্মান দিবে তখন আপনার মনে সন্দেহের জায়গা তৈরি হয়, যে মেয়েটি কেনো আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে নিয়ে স্বপ্ন বুনছে মনে প্রশ্ন জাগে অবশ্যই মেয়েটি আপনার খারাপ চাচ্ছে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, অন্যদিকে, ওই মেয়েটি যখন আপনাকে আপনার কথার প্রতিবাদ করবে, নিজেকে আপনার থেকে বাচিয়ে রাখতে চাইবে,, দিনের পর দিন হাজারো অবহেলার প্রতিউত্তর দিবে, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে গুটিয়ে নিবে তখন সেই আপনার মনে আবার প্রশ্ন জাগবে, মেয়েটি অবশ্যই খারাপ প্রকৃতির, এই মেয়ে সাংসারিক না এই মেয়ের স্বভাব ভালো না হাজারো প্রশ্ন।
একটি ছেলের ভালো হওয়া, খারাপ হওয়া যেমন একটা মেয়ের কারনে হতে পারে ঠিক তেমনি একটি মেয়ে ভালোভাবে থাকবে কিনা, ঠিকভাবে চলবে কিনা, সাংসারিক হবে কিনা তাও একটি ছেলের অপর বর্তায়। একটি মেয়ে কখনোই প্রিয়জনের খারাপ চায় না প্রিয়জন থেকে দূরেও থাকতে চায় না।
এখন আপনি আপনার মানুষটিকে কিভাবে রাখবেন সেটি আপনার ব্যবহার, আচরণ, স্বভাব বলে দিবে। মানুষ সারাজীবন এক রকম থাকে না সময়, পরিস্থিতি বুঝে এক সময় ঠিকই নিজেকে মানিয়ে নিতে শিখে যায় কিন্তু হয়ত আপনি তখন ভুল বুঝে দূরে ঠেলে দেন। মানুষ কিছু হারানোর আগে বোঝে না হারানোর পর বোঝে যে সে কি হারালো আর কি পেলো।

0 Comments
Please do not share any link below the post