Ticker

6/recent/ticker-posts

ভালোবাসার প্রকৃত মানে।। Real love never dies

 প্রকৃত ভালোবাসা কখনো কমে না। Real love is always alive


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw




প্রতিদিন চলার পথে কারো না কারো সাথে আপনার দেখা হবে, পরিচয় হবে, কথা হবে কারণ পৃথিবীতে কেউ কারোর সাথে পরিচিত হয়ে আসে না। তাদের মদ্ধে একটা সময় কেউ আপনার ফ্রেন্ডলিস্টে থেকে যাবে আবার কেউ আগের মত অপরিচিত হয়ে রয়ে যাবে।

থেকে যাবে তারাই যারা আপনাকে আপনার মত করে চিনতে শিখবে বুঝতে শিখবে, কে জানে কেউ হয়ত একটা সময় বলেই বসবে যে আমি তোমার সাথে আমার জীবনটাকেই শেয়ার করতে চাই হয় আপনার তাকে ভালো লাগবে নয়ত আপনি তাকে চিরজীবনের জন্য ভুলে যাবেন।

কেউ হয়ত আপনাকে ভালোবাসবে আপনার কথার মায়ায় পরে আবার কেউ হয়ত আপনাকে ভালবাসবে আপনার মুখের হাসি দেখে আবার হয়ত দেখা যাবে কেউ আপনাকে ভালোবাসবে আপনার বাইরের রুপ দেখে, হয়ত আপনার কোমল হৃদয় দেখে, হয়ত আপনার দুষ্টমিষ্ট চাঞ্চল্যতা দেখে এটাই বাস্তবতা কোন মানুষই কাউকে কোন কারন ছাড়া ভালোবাসে না ভালোবাসতে পারে না।

তবে সার্থকতা সেখানেই যেখানে কোন কারন ছাড়াই কেউ আপনাকে ভালবাসতে শুরু করবে, যদি কখনও জিজ্ঞেস করেন যে তুমি আমাকে কেনো ভালোবাসো? প্রতিউত্তরে সেই মানুষটি যদি কোন কারন খুজে না পায় তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে;

কারণ কেউ যদি আপনাকে আপনার রুপ দেখে ভালোবাসে তাহলে মনে রাখবেন সেই রুপ একদিন থাকবে না, কেউ যদি আপনাকে আপনার সফলতা দেখে ভালোবাসে কে জানে সেই সফলতা সারাজীবন থাকবে কিনা; জীবনে কোন কিছুই স্থায়ী না, যদি জীবনে কিছু স্থায়ী হয় সেটা কেবল সত্যিকার ভালোবাসা।




তবে এর মধ্যেও কথা আছে; আজকাল আমরা ভালোবাসা মানে বুঝি রাত জেগে ফোনে হাজারো কথা বলা, টাইম টু টাইম কল করা, কেনো কল করলো না তার জন্য হাজারো জবাবদিহি করা, সময়ের পর সময় দুইজন একসাথে বসে গল্প করা; সত্যিকার ভালোবাসা কখনো টাইম টু টাইম কল করা, রাত জেগে ফোন কথা বলা কোথায় আছে কি করে, কার সাথে আছে এইসব কিছুর জবাবদিহি করাতে জমায়িত থাকে না। বরং সত্যিকার ভালোবাসা থাকে ভালোবাসার মানুষটিকে তার মত করে থাকতে দেওয়া, সারাদিনের কাজের শেষে যখন একটু কথা বলে তখন জিজ্ঞেস করা তুমি কি ক্লান্ত, দিনটা কেমন কাটলো, খারাপ ভালো জিজ্ঞেস করা।

কারন, সত্যিকার ভালোবাসায় কখনো জবাদিহিতা থাকে না থাকে একে অপরের প্রতি কেয়ারিং ব্যাপারটা।

ভালোবাসার কোন দিন হয় না সময় হয় না ভালোবাসা চিরস্থায়ী যেখানে কোন জবাবদিহিতা কাজ করে না।

তবে সব থেকে বড় কথা ভালোবাসা এবং ভালোবাসার মানুষটিকে টিকিয়ে রাখতে যত্ন করা শিখতে হয়, আমরা একটা কথা প্রায়ই শুনে থাকি যে থাকার সে এমনিতেই থাকবে আর যে চলে যাবার সে এমনিতেই চলে যাবে তাকে ধরে রাখা যাবে না। কথাটা যতটুকু সত্যি ঠিক ততটুকুই ভুল কারন, একটি গাছ কেবল রোপণ করে রেখে দিলেই হবে না যত্ন না করলে ঠিক মত আলো বাতাস না পেলে ঠিক মত পানি না দিলে একটা সময় ঠিকই গাছটি মারা যাবে, আলমারিতে রেখে দেওয়া শাড়ীটাও সময় মত না পড়লে , না দেখলে ঠিক দেখবেন একদিন শাড়িটার ভাজে ভাজে ভেঙ্গে গেছে ছিঁড়ে গেছে। ঠিক তেমনি ভালোবাসা এবং ভালোবাসার মানুষটিরও যত্ন না নিলে সেটি টিকিয়ে রাখা কঠিন।

যত্ন করা মানে দিনের পর দিন, রাতের পর রাত জেগে ফোনে কথা বলা না, কখন কি করলাম না করলাম তার খবর নেওয়া না। যত্ন বরং তাকেই বলে ভালোবাসার মানুষটিকে হাজারো কাজের মাঝে একটু কল করে জিজ্ঞেস করা কেমন আছো? হাজারো ব্যস্ত দিন পার করে দিন শেষে দুজন দুজনের সাথে শেয়ার করা তাতেই সস্তি।

ভালোবাসা আর ভালোবাসার মানুষটি থাকবে কি থাকবে না পুরোটাই দুজনের উপর নির্ভর করে।




Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw


লেখাঃ চম্পা আক্তার 

Post a Comment

0 Comments