ভালোবাসার মানুষটির থাকা না থাকা অনেক কিছুই মাইনে রাখে।
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আজ যে মানুষটা
আপনার পাশে না থাকলে আপনার কিছু যায় আসে না ঠিক একদিন এই মানুষটিই আপনার পাশে থাকা
না থাকাতে আপানর অনেক কিছুই যায় আসতো; ব্যবধান শুধু সময়ের। যে মানুষ নিজেকে সবার শীর্ষে
ভাবে সে যেভাবেই হোক একদিন না একদিন তার এই স্বভাবের জন্য আফসোস করবে।
যে মানুষগুলো
ভাবে যে তাকে ছাড়া অপর মানুষটি হয়ত বাচবে না, তার থাকা না থাকাতে অনেক কিছু যায় আসে,তাকে
ছাড়া তার কোন কিছুই চলবে না; হ্যাঁ একটা সময় হয়ত এই কথা গুলো ঐ মানুষটার কাছে খুবই
মূল্যবান ছিল কারন, মানুষটি আপনাকে নিয়ে ভাবতো, আপনাকে জড়িয়ে তার পুরোটা জীবন ছিল,
আপনাকে তার সব থেকে মূল্যবান মানুষ ভাবতো, আপনাকে নিয়ে দিন কাটানোর স্বপ্ন দেখতো, আপনার
সুখের দিকে তাকিয়ে হাজারো বাধা পারি দিতে পারতো আপনার সুখ-দুঃখ সব কিছুই তার কাছে সবার
প্রথম অগ্রাধিকার পেত। মনে রাখবেন, মানুষ কখনো তার কাছের মানুষটিকে কোন ভাবে হারাতে
চায় না বরং হাজারো প্রতিকুলতার মধ্যেও তাকে জড়িয়ে স্বপ্ন সাজাতে চায়।
আপনার কাছের
মানুষটি আপনাকে খুব সন্দেহ করে, আপনাকে অন্য কারো সাথে কথা বলতে দেখতে পারে না? আপনার
ক্ষণে ক্ষণে খবর নেয়, আপনি কোথায় আছেন, কি করছেন? আর এইগুলো আপনার কাছে বিরক্তিকর মনে
হয়?তবে সত্যি কথা হচ্ছে, যে মানুষ আপনাকে সন্দেহ করে, ক্ষণে ক্ষণে আপনার জন্য চিন্তিত
থাকে সেই মানুষটি আপনাকে ভালোবাসে বলেই এমনটা করে, কোন কিছুতেই আপনাকে হারাতে চায় না
যার জন্য এমনটা করে; তাই বলে আপনি যদি তাকে সঙ্গ না দিয়ে বরং দিনের পর দিন অবহেলা,
অযত্নে দূরে ঠেলে দেন তাহলে সেখানে ভালোবাসা বিরাজ করে না।
জীবনে সব থেকে
বড় সত্যি কথা হচ্ছে, কাউকে ছাড়া কারো জীবন থেমে থাকে না, হ্যাঁ! হয়ত কষ্ট হয় আপনার
সাথে কাটানো দিনগুলি ক্ষণে ক্ষণে মনে পড়ে কষ্ট জমায়িত হয় কিন্তু বেঁচে ঠিকই থাকে। তবে
এমন বেঁচে থাকার চাইতে মৃত্যু শতগুনে ভালো কারন প্রকৃত ভালোবাসা দূরে চলে গেলে সেখানে
বেঁচে থাকা খুবই দুঃসাধ্য হয়ে ওঠে।
হ্যাঁ! আপনি
যদি চিন্তা করেন, যে গেছে সে গেছে তাকে দিয়ে কি হবে নতুন কেউ আবার আসবে, আবার নতুন
কিছু হবে, নতুন কারো সাথে এই ভাবনা নিয়ে বেঁচে অবশ্যই থাকবেন। কিন্তু মনে যদি বিশ্বাস
থাকে যে, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে যাবে না যত যাই হোক না কেন সে হাজারো
ঝড়-ঝঞ্জা আসলেও আপনাকে ছেড়ে যাবে না বিশ্বাস অনেক বড় একটা শক্তি।
তবে হ্যাঁ;
কিছু সময়ের জন্য রাগ, অভিমান হবে দুজন- দুজনের সাথে রাগ, অভিমান করে হয়ত কথা হবে না
অনেকদিন তাই বলে এই নয় যে সে চলে গেছে বা চলে যাবে; যে ভালোবাসায় রাগ, অভিমান নেই সেই
ভালোবাসা মধুর হয় না রাগ, অভিমান আমরা কেবল আমাদের কাছের মানুষের সাথেই করতে পারি।
আর যে মানুষটি রাগ, অভিমান করে চলে যায় সে কোনদিন কাছের মানুষ ছিলই না এমন মানুষ থেকে
দূরে থাকাই শ্রেয়। সম্পর্কের মধ্যে সময় নিন, একটু দূরত্ব তৈরি করুন যদি সে ফিরে আসে
তাহলে সে আপনার সে কোনভাবেই আপনাকে ছেড়ে যাবে না, ছেড়ে যাওয়ার কথা ভাববে না।
যে আপনাকে ভালোবাসে;
তার কাছে আপনার থাকা না থাকা মাইনে রাখে আর সারাজীবন রাখবে।

0 Comments
Please do not share any link below the post