অন্ধকার কেটে আলোর দেখা After darkness lamps comes
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
অন্ধকার
একটা সময় কেটে গিয়ে আলো কিন্তু ঠিকই আসে; আবার আলোকে ঢেকে দিয়ে অন্ধকার আসে আর এভাবেই চলতে থাকে আলো অন্ধকারের খেলা; আর আমি, আপনি পড়ে থাকি কেবল আমাদের কিছু সাপেক্ষিক অন্ধকারময় মুহূর্ত নিয়ে যার কোন অর্থ নেই। রাতের অন্ধকার কেটে গিয়ে যেমন সকালের আলো ফিরে আসে প্রতি নিয়ত ঠিক তেমনি করে আমার, আপনার জীবনেও কিন্তু আলোর দেখা মিলে হাজারোও সমস্যার অবসান কিন্তু একটা সময় কেটে যায়, দরকার শুধু ধৈর্য ধারণ আর সময়ের অপেক্ষা।
আমরা
মানুষ বড়ই অভিমানী কখনো অন্ধকারকে ঘিরে কিছু সময় কাটাতে প্রস্তুত নই সব সময় আলোর পেছনে ছুটে বেড়াই, আর তখন ভুলে যাই যে অন্ধকার না থাকলে আলো কিভাবে আসবে।
প্রতিটা
মুহূর্তকে আঁকড়ে বাঁচা শিখতে হয়, ধৈর্য ধারণ করে মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে এগিয়ে যেতে হয়, মনে রাখবেন আপনি এবং আপনার চাওয়া- পাওয়া যদি সুন্দর এবং সৎ মনে হয় তাহলে সৃষ্টিকর্তা তা অবশ্যই পূরণ করবেন আমাদের শুধু ধৈর্যের সাথে সৃষ্টিকর্তার প্রতি আস্থা- বিশ্বাস বজায় রাখতে হবে।
আপনার
প্রার্থনায় যদি আপনি নিজেই সন্দেহাতীত থাকেন, আপনি যদি নিজেই মনে মনে ভাবেন যে আমার প্রার্থনা কবুল হবে কি হবে না, আমি কি আদৌ পাবো কি পাবো না তখন সৃষ্টিকর্তা আপনাকে আর কি দিবে কারণ আপনি তো আপনার নিজেকেই বিশ্বাস করতে পারছেন না বিশ্বাসের সাথে চাইতে পারছেন না।
নিজের মনকে শান্ত করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাসের সাথে বলুন হ্যাঁ ! হবে, অবশ্যই হবে আমি যাই চাই না কেনো সৃষ্টিকর্তা শুনবে দেখবেন অবশ্যই শুনবে; সৃষ্টিকর্তা তার কোন বান্দাকেই নিরাশ করতে চায় না নিরাশ করে না। দরকার শুধু বিশ্বাসের।
লেখাঃ চম্পা আক্তার

0 Comments
Please do not share any link below the post