অপ্রিয় হলেও সত্য কিছু কথা। Untoward but Realistic
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
জীবনের মানে
খুব কম মানুষই খুজে পেয়েছে; কারন জীবন বৈচিত্রময়, জীবনের কোন রঙ নেই যেখানে যেমন সেখানে
তেমন।
আপনি যেই সমাজে
বসবাস করছেন তার সবখানটা জুড়ে আপনার আনাগোনা থাকবে বিষয়টা মোটেই এমন নয় এবং সবাই আপনার
মত হবে সেটাও এমন নয়। যেই মানুষগুলো আপনার পেছন থেকে আপনাকে টেনে ধরে তারা কিন্তু সব
সময় পেছনেই পড়ে থাকবে হাজার চাইলেও সামনে যেতে পারবে না। যে মানুষগুলো পা চাটা হয় মানে
আপনাকে খুব ভক্তি করে আপনাকে ছাড়া কিছু বোঝে না, আপনার সামনে বসে আপনার গুনগান করে
বেড়ায় একটু মিলিয়ে দেখবেন সেই মানুষগুলোই মূলত আপানর পেছনে গিয়ে আপনাকে নিয়ে নানান
ধরনের নেগেটিভ কথা বার্তা বলে বেড়ায়।
ধরুন, আপনি
খুব প্রভাবশালী অথবা সেই পথে হাঁটছেন দেখবেন তখন ঐ মুহূর্তটায় আপনাকে তাল দেওয়ার জন্য
অনেকেই আপনার আশপাশ ঘুর ঘুর করবে, আপনাকে খুব করে বলবে আপনি খুব ভালো মনের মানুষ, আপনার
মত বন্ধু-সুলভ মানুষ হয় না, আপনি খুব অমায়িক ইত্যাদি ইত্যাদি। আপনি হয়ত তার বা তাদের
কথায় খুব পটে গেলেন, তাদের নিয়ে আমেজে দিন কাটাচ্ছেন; কিন্তু একবার খোজ নিয়ে দেখবেন,
যে মানুষ অথবা মানুষগুলো এইসব মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনাকে ভেজাচ্ছে ঠিক সেই মানুষগুলোই
মূলত পেছনে আপনাকে নিয়ে কানাঘোসা করছে, মন্দ বলছে, নেগেটিভিটি ছড়াচ্ছে। সব থেকে সত্য
কথা নেগেটিভিটি দুরের মানুষরা ছড়ায় না ছড়ায় কাছে থাকা কিছু সাইলেন্ট কিলার লেভেলের
মানুষ; তাদেরকে মনে হবে আপনার খুব কাছের কিন্তু আদৌ এমনটা নয় তাই যে মানুষগুলো আপনার
ভুলগুলো ধরিয়ে দেয় আপনার কাজগুলো যাতে আরো গ্রহণযোগ্য হয় তাদেরকে কখনো শত্রু ভাববেন
না কারন, আপনার ভালো চিন্তা করে বলেই তারা আপনাকে ভুলগুলো ধরিয়ে দেয়; আর আপনার ভুলগুলো
আড়াল করে আপনার সারাক্ষন আপনার কানে ভালোর বীণ বাজিয়ে ভালোর গান গাওয়া মানুষগুলো আপনার
ভালোর ছলে ক্ষতি করছে। আর এটাই প্রকৃত বাস্তব।

0 Comments
Please do not share any link below the post