Ticker

6/recent/ticker-posts

ভালোবাসা যখন প্রাক্তন হয়ে যায়

 ভালোবাসা যখন প্রাক্তন হয়ে যায়

https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw




ভালোবাসা শব্দটা কিন্তু খুবই মধুর, তবে আপনি যদি ভালোবাসাকে ভালোবাসার চোখে দেখেন তাহলেই বরং সেটি মধুর। অন্যদিকে প্রেম, প্রেম আর ভালোবাসা দুটোই আলাদা শব্দ প্রেমে পরলে মানুষ চাহিদায় ডুবে থাকে; পছন্দের মানুষটিকে একটু ছোয়ার আশায় থাকে, তার সাথে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায় প্রেমে বরং চাহিদাটা বেশি থাকে পাওয়া না পাওয়ার একটা বিতৃষ্ণা লেগেই থাকে।

কিন্তু ভালোবাসা তার পুরোই উলটো; ভালোবাসলে সারাক্ষণ মনের মধ্যে তাকে নিয়ে চিন্তা থাকে, তার থাকা না থাকা, ভালো থাকা, সুস্থ থাকা, কাজের ফাকে খোজ নেওয়া, কোথায় কেমন আছে এত সবকিছু নিয়ে পড়ে থাকা। তুমি আমাকে ফোন আমাকে মনে করলে কি করলে না তাতে কিছু না, কথা বললে কি বললে না তাতে কিছু না; তুমি কি দিলে না দিলে সেটাই বড় কিছু হয়ে দাঁড়ায় না- তার জন্য নিজের সবটুকু দিয়ে তার কেয়ার করা, তার সময়ে অসময়ে পাশে থাকা, তার কষ্টগুলোকে নিজের করে নেওয়া, তার সাথে ভালো খারাপ সময় একসাথে থাকা এটাই বরং মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। যার সাথে আপনি একটা সময় খুব করে সময় কাটাতে পছন্দ করতেন, যার সাথে কথা না বললে আপনার সময় কাটতো না, যার সুস্থতা অসুস্থতা নিয়ে আপনার চিন্তা হত, প্রতিটা সময় আনন্দের কাটতো-

ঠিক সেই মানুষটি যখন আপনার সাথে একটা সময় থাকে না আপনাকে ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে যায়; এবং একটা পর্যায়ে যখন ঠিক চলে যায় তখন আপনার মধ্যে তার বিষয়ে নানান ধরনের নেগেটিভ চিন্তা ধারা তৈরি হয়। আপনি নানান মানুষের সাথে তাকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেন, বিভিন্ন খারাপ দিক গুলোকে উন্মোচন করার চেষ্টা করেন; এর সাথে ওর সাথে তাকে নিয়ে সমালোচনা করেন। যেই মানুষটাকে ছাড়া আপানর একটা দিনও কাটতো না, যাকে ছাড়া আমি বেঁচে থাকাটাকেও অভিশাপ মনে করতেন আজকে তাকে নিয়েই এতকিছু কেনো?

কারো প্রতি প্রকৃত ভালোবাসা থাকলে শত ভুল হলে, শত না থাকার পরেও তাকে নিয়ে কখনো মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা তৈরি হয় না, কেনো ভুলে যান কোন না কোন দিন তার সাথে আপনার দিন ভালো কেটেছিল, তাকে নিয়ে আপনি কোন না কোন দিন ভালো ছিলেন, আর না হোক অন্তত একটা দিন হলেও তার সাথে আপনি ভালো ছিলেন তাহলে সেই মানুষটি নেই বলে তাকে নিয়ে কেনো চিন্তা ধারা তৈরি হবে? কাউকে সত্যি ভালবাসলে তার প্রতি কখনো খারাপ মনোভাব তৈরি হয় না। তাই ভালোবাসার মানুষটি আপনার সাথে থাকুক আর না থাকুক তার সাথে কাটানো ভালো দিন গুলোকে মনে করে হলেও অন্তত শুকরিয়া আদায় করুন তার জন্য দোয়া করুন যাতে ভালো থাকে। বাকিটা সৃষ্টিকর্তা ঠিক করে দিবে।  



Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার 

Post a Comment

0 Comments