আমি লিখতে চাই জনম জনম ধরে । I want to write forever
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আমি লিখতে চাই জনম জনম ধরে, লিখতে চাই,
আমার লেখার হাত যাতে বন্ধ হয়ে না যা যায়।
যেই লেখার মাঝে শুধু তুমি নামটি থাকবে ;
আমি বলতে চাই, আমি শুধু বলতেই থাকবো আর তুমি শুধু শুনতেই থাকবে।
শুনতে শুনতে হয়ত একটা সময় তোমার, আমার প্রতি বিরক্তি আসবে,
একঘেয়েমি কাজ করবে, তবুও আমি আমার না বলা কথা গুলো বলবো।
তোমার হয়ত সময় হবে না আমার না বলা, জমিয়ে রাখা কথা গুলো শোনার মত,
কিন্তু আমি এমন এক সময়ের অপেক্ষায় রয়েছি যখন তুমি শুনতে চাইবে হয়ত আমি থাকবো না।
তুমি হয়ত হাজার বার ,লক্ষ বার ডাকবে হয়ত আমি তখন থাকবো না-
আমি তোমাকে, তুমি থেকে কখনও আপনি হতে দিতে চাইনা;
সব তুমিতে যে তুমির সেই---
শব্দটা লুকিয়ে থাকবে তেমনটা আমার মনে হয় না ,
আমি তুমিতেই খুশি, আবার তুমিতেই মরি।
তোমার তুমিতে অন্যরকম স্নিগ্ধ মায়া আছে,
তোমার তুমিতে আছে অন্যরকম গভীরতা ,
তোমার তুমিতে আছে অন্যরকম একটা ভালোবাসা ,
তুমি না হয় আমার তুমিতেই থাকো,
লেখাঃ চম্পা আক্তার
0 Comments
Please do not share any link below the post