আজ আমার স্বপ্নগুলোকে ভেলায় ভাসিয়ে দিলাম
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
আজ আমার স্বপ্নগুলোকে
ভেলায় ভাসিয়ে দিলাম, আজ আমার সকল কষ্টগুলোকে আকাশে উড়িয়ে দিলাম, আমি আমার সকল দুঃখকে
পৃথিবীর শেষ সীমানায় পারি জমাবার জন্য ছেড়ে দিলাম ;আমার কষ্ট গুলোকে কোন এক অজানা ঠিকানায়
পাঠিয়ে দিলাম।
আজ আমি আমার
সব কিছু ভুলে গিয়ে তোমার স্বপ্নগুলোকে আমার জীবনে ঠাই দিলাম যদিও তোমার স্বপ্নগুলোকে
আমি প্রথম থেকেই আমার পৃথিবীতে ঠাই দিয়েছি তুমি হয়ত বুঝেছো হয়ত বোঝনি, হয়ত বোঝার চেষ্টা
করনি। আমি আমার কষ্টগুলোকে উড়িয়ে দিয়ে তোমার কষ্টগুলোকে আলিঙ্গন করার অনুমতি দিলাম।
তোমার কষ্টেরা
যখন ক্লান্ত হতে হতে কোথাও জায়গা পাবে না আমি থাকবো সেই কষ্টগুলোতে একটু মলম লাগিয়ে
সেখানে শান্তির আবির মাখতে। তোমার আনন্দের দিনে হয়ত আমাকে পাবে না, হয়ত রাখবে না, হয়ত
মনে পরবে না, হয়ত রাখতে চাইবে না; কিন্তু তোমার কষ্টের দিনেগুলোতে আমি আছি সব সময় আমি
আছি তোমার হাতে হাত রেখে পৃথিবীর সকল বাধা-বিপত্তির মোকাবেলা করতে, আমি তোমাকে বলেছিলাম
কখনো ছেড়ে যাবো না আমি কিন্তু যাইনি হাজারো অবহেলা-ঘৃণায় দূরে ঠেলে দেওয়ার পরও; আমি
যাবো না, আমি যাচ্ছি না; তোমার মনে পড়ে খুব করে বলেছিলে হাজারো অবহেলার পরও যাতে চলে
না যাই? ঠিক দেখো আমি কিন্তু যাইনি হয়ত কিছুটা দূরে তবে রয়ে গেছি আর রয়েই যাবো।
অথচ দেখো কি
অদ্ভুত, যারা তোমার আশেপাশে একটা সময় থাকতেই চাইত না, তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার
ছায়াও মারাতে রাজি ছিল না, যারা তোমাকে নিয়ে হাজারো নালিশের চিঠি লিখে বেড়াতো, হাজারো
কথার ভীড়ে তোমার ভালো দিকটাই হারিয়ে ফেলত, যেখানে সেখানে তোমাকে নিয়ে নানান অবহেলিত
কথার ঝুড়ি বসাতো তারাই আজ তোমার আশেপাশে আনাগোনা করছে ব্যাপারটা সত্যিই আনন্দিত।
তবে কিন জানো?
তারা হয়ত অল্পদিনের মেহমান, হয়ত আগের মত একদিন হঠাৎ উধাও হয়ে যাবে। আমি কিন্তু তখনও
থেকে যাবো; তখনও কিন্তু সেইভাবেই তোমার পাশে বসে তোমাকে ভালো থাকার পথ দেখানোর চেষ্টা
করতে থাকবো; কারন আমার আকাশে কষ্টের কোন জায়গা নেই যেখানে তুমি আছো। তুমি এসো আমি তোমাকে
ধিক্কার দিবো না যারা বলেছে তোমাকে ধিক্কার দিতে আমি কিন্তু তাদের কথা মোটেই শুনিনি
শুনবোও না কারন আমি আমার আমিকে বিশ্বাস করি; আমি আমার দেখাকে বিশ্বাস করি আমি আমার
সর্বত্রকে বিশ্বাস করি যেখানে অবিশ্বাসের কোন স্থান নেই। আমি আছি তোমার পাশে, থাকবো;
আছি কথাটা তো সবাই বলতে পারে কিন্তু শেষ পর্যন্ত আসলে কত থেকে যেতে পারে? আছি বলাটা
যত সহজে বলা যায় থেকে যাওয়াটা তত সহজে রয়ে যায় না তার জন্য অঘাত বিশ্বাস আর সাহসের
প্রয়োজন হয়। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো; আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।

0 Comments
Please do not share any link below the post