Ticker

6/recent/ticker-posts

নির্ভরতা। Dependency

 জীবনে বেঁচে থাকতে কারো না কারো না উপর বিশ্বাস করতেই হবে। 

To alive we have to trust anyone

https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw


‘নির্ভরতা’ কথাটা খুব ছোট দেখালেও এর গভীরত্ব অনেকাংশেই অধিক। যখন কেউ কারো উপর নির্ভর হতে শুরু করে তখন সে তার সবটা দিয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে কারন মানুষটি তাকে তার পুরোটা দিয়ে তাকে বিশ্বাস করে, তার মনে কখনো ছেড়ে যাওয়ার প্রবনতা তৈরি হয় না।

তবে, মানুষ কিন্তু সবার উপর বা যার তার উপর খুব সহজেই নির্ভর করে না চাইলেই যাকে তাকে বিশ্বাস করে পুরোটা দিয়ে বসে না; মানুষ তাকেই তার সবটা সপে দেয় যাকে সে চোখ বন্ধ করে ভরসা করে। আপনি যখন কারো উপর নির্ভর করবেন বা নির্ভরতা খুজে পাবেন আর সেটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে দেখবেন সেই মানুষটি যদি কোনদিন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার পুরো পৃথিবীটা নিঃস্ব মনে হবে, আপনার পুরো জীবনটাকেই আপনি বৃথা মনে করবেন, বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও মরে যাবে মনে হবে আপনিই এই পৃথিবীতে একমাত্র একা ব্যক্তি যার কেউ নেই কিছু নেই; এইযে এত কিছু এইগুলো কিন্তু আপনি ভাবতে চাইবেন না অনায়াসে আপনার ভাবনায় চলে আসবে।



মানুষ বলে কারো উপর নির্ভরশীল হওয়া মোটেই উচিত নয়; কিন্তু জীবনে বেঁচে থাকতে কারো না কারো না উপর আপনাকে, আমাকে নির্ভরশীল হতে হবে, বিশ্বাস করতে হবে। আপনি যদি কারো উপর নির্ভরশীল হন, কাউকে ভালোবাসেন, আর সেই মানুষটি যদি এমন হয় যাকে ছাড়া আপনার এক মিনিটও অসহায় লাগে; যার সান্নিধ্য না পেলে আপনার কাছে বেঁচে থাকা ঠুনকো মনে হয় তাহলে ঐ মানুষটিকে আপনার সবটা সপে দিয়ে ভালোবাসুন, বিশ্বাস করুন, শত বাধা-বিপত্তিতেও ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। তবে হ্যাঁ! এতকিছু যদি করতেই চান এইটুকু মাথায় রেখে করতে হবে যাতে ঐ মানুষটি একটা পর্যায়ে ছেড়ে চলে গেলে আপনি যাতে তার সৃতি গুলোকে নিয়ে বাঁচতে পারেন তাহলেই কারো উপর ভরসা করুন নিজের সবটা দিয়ে ভালোবাসুন; কারন ফেলে যাওয়ার ভালো তো সবাই বাসে সারাজীবন পাশে থেকে যাওয়ার ভালো ক’জন বাসে? 


Facebook page: https://www.facebook.com/asinspage/

Facebook personal page: https://www.facebook.com/Asin432/

Facebook profile: https://www.facebook.com/Asin.champa/

Youtube: https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

0 Comments