সাইকোপ্যাথ Psychopath
https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw
সাইকো অথবা
সাইকোপ্যাথ কথাটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আমরা সচরাচর কোন মানুষ একটু অমানবিক
অথবা পাগলের মত কোন কাজ করলে আমরা তাকে প্রায়ই সাইকো বলে থাকি। কেউ যদি পাগলের মত বকবক
করতে থাকে আমরা বলে ফেলি আপনি, তুই একটা সাইকো। সাইকোপ্যাথ এক ধরনের পারসোনালিটি ডিজঅর্ডার।
তবে সাইকোপ্যাথ
আসলে কি প্রকৃতির? সাইকোপ্যাথ মানুষ সাধারন মানুষ থেকে অনেকাংশেই আলাদা এদের আচরণ অন্যান্য
ব্যক্তিদের থেকে ভিন্ন রকমের এদের সাথে সাধারন মানুষের আচার-আচরণে কোন মিল নেই কিন্তু
এরা সাধারন মানুষের সাথে চলাফেরা করে থাকে। সাইকোপ্যাথ মানুষগুলো কেমন হয়? এদের আচরণ
খুব ভয়ংকর হয় এরা যখন তখন চাইলেই যে কাউকে কষ্ট দিতে পারে না, এরা আত্মকেন্দ্রিক হয়,
নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এমন কি সাইকোপ্যাথ- দের সামনে কেউ মারা গেলেও তাদের
কিছু যায় আসে না।
সাইকোপ্যাথ-রা
নিজের স্বার্থের জন্য যে-কোন ধরনের কাজ করতে পারে, এদের দৃষ্টি শীতল হয়, এদের মনে কোন
মায়া-মমতা বলে কিছু নেই এমন কি এরা চোখের সামনেই কাউকে খুন করে ফেলতে পারে, সাইকোপ্যাথ-রা
ঠাণ্ডা মাথায় মানুষকে খুন করে ফেলতে পারে। সাইকোপ্যাথ মানুষগুলো অন্যকে ব্যবহার করে
নিজের কাজ হাসিল করতে পছন্দ করে, এরা আপনার সাথে অনায়াসে মিথ্যা বলবে কিন্তু আপনি চুল
পরিমান বুঝতেও পারবেন না খুব সুন্দর করে মিথ্যে বলে।
এই ধরনের মানুষগুলো
নিজেকে সব সময় সবার থেকে বড় মনে করে কখনো কারো কথা শুনতে এরা প্রস্তুত নয় সব কিছুতে
নিজেকেই সঠিক বলে জাহির করে; কেউ তার বিরোধিতা করলে তার ক্ষতি করতে দ্বিতীয় বার ভাবার
প্রয়োজন মনে করে না; সাধারণত আমরা এই ধরনের মানুষগুলোকে ইগোইস্টিক বলে থাকি তবে এই
মানুষগুলো আসলে সাইকোপ্যাথ বলে আখ্যায়িত করা হয়েছে।
এই মানুষগুলোর
হৃদয় নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতর হয় এদের সামনে কেউ ভালো কিছু করতে পারে না; সাইকোপ্যাথ-দের
সাথে কাজ করলে আপনাকে কখনো উপরে ওঠার সিঁড়ি তৈরি করে দিবে না সারাক্ষণ নিজের সফলতার
সানাই বাজিয়ে যাবে। তবে এরা কিছু ক্ষেত্রেআচরণের
দিক থেকে খুব বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয় । এরা অন্যের কষ্ট অনুভব করে না। নিজের ভুল
কখনো স্বীকার করতে প্রস্তুত নয়। এরা খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারে মিথ্যা
বলায় এরা খুব এগিয়ে সেই সাথে এরা এতটাই আত্মকেন্দ্রিক যে অন্যের ক্ষতি করে নিজের কাজ
হাসিল করে তার জন্য এতটুকুও অনুশোচনা তাদের মধ্যে দেখা যায় না। অন্যকে ব্যবহার করতে
খুব পটু। এদের মেজাজ সব সময় খিটখিটে থাকে; নিজের মধ্যে আবেগ, অনুশোচনার অভাব অনেক বেশি
পরিমান থাকে। তবে এদের আত্মবিশ্বাস প্রয়োজনের তুলনায় বেশি থাকে। তাই এমন কোন মানুষ
অথবা বন্ধু-বান্ধবী, পরিচিত কেউ থেকে থাকে এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন
কিন্তু হ্যাঁ! দূরত্ব বজায় রাখতে গিয়ে তাকে জানান দেওয়া যাবে না যে আপনি তার থেকে দূরত্ব
বজায় রাখার চেষ্টা করছেন তাহলে হয়ত সে আপনার ক্ষতি করতে পারে।

0 Comments
Please do not share any link below the post