Ticker

6/recent/ticker-posts

অভ্যাসের পরিবর্তন। Change your habit

 মানুষের অভ্যাসের পরিবর্তন Change your habit


https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw





তোমাকে আমি খুব বিরক্ত করি; হ্যাঁ! মানছি আমি তোমাকে খুব বিরক্ত করি; তবে খুব ভালবাসি বলেই খুব বিরক্ত করি।
    তোমার কানের কাছে আমি সব সময় ঘ্যান ঘ্যান করি; হ্যাঁ! আমি তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান করি; কিন্তু সেটা শুধু মাত্র তোমাকে ভেবে তোমার ভালো খারাপ চিন্তা করি বলেই এত কিছু করি। এইসব কিছু তোমার কাছে বিরক্ত লাগে বলে তোমার অনেক অভিযোগ আমাকে নিয়ে। তাই-
তুমি চেয়েছিলে আমি যেন নীরব হয়ে যাই ; হ্যাঁ, দেখো আজ আমি সত্যি নীরব হয়ে গেছি।
তুমি চেয়েছিলে আমি যেন তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করি; হ্যাঁ, আমি তা বন্ধ করে দিয়েছি।
তুমি চেয়েছিলে আমি যাতে শান্ত হয়ে যাই; আজ দেখো সত্যি সত্যি আমি শান্ত হয়ে গেছি। হাজারো কথা থাকলে সেটা তোমাকে বলার এখন আর প্রয়োজন মনে করি না। কারণ, আমি আমাকে গুছিয়ে নিতে শিখে গেছি। আমি আমার আমিকে চিনতে শিখে গেছি।
আর এত সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য।

    তুমি চেয়েছিলে আমি যেন শুধরে যাই; সেইগুলো ভুলে যেগুলো তোমার কাছে খুব বিরক্ত মনে হয়।
তুমি চেয়েছিলে আমি যেন তোমাকে সারাক্ষণ আমার অভ্যাসে অভ্যস্ত না করি; দেখো সেটাও বন্ধ করে দিয়েছি।
    আর এইযে এত কিছু বন্ধ করে দেওয়া শুধুমাত্র তোমার জন্য তা কিন্তু সত্যি নয় বরং; আমি আমার জন্য সব কিছুকে অভ্যাসে পরিণত করতে চেয়েছি বলে।
চেয়েছি নিজেকে শুধরে যদি ভালো কিছু হয় তাতে কিছু পরিবর্তন হলে দোষের কিছু নেই।
আর এইসব কিছুই সম্ভব হয়েছে অভ্যাসের কারণেই আর তোমার জন্যই। মানুষ চাইলে তার অভ্যাস পরিবর্তন করতে পারে।




Facebook Profile link: https://www.facebook.com/Asin.champa/
Facebook Page link: https://www.facebook.com/Asin432/

কবিতার পেজ : https://www.facebook.com/asinspage

ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCQYjjP7-qs9bNo_q9U8EOpw

লেখাঃ চম্পা আক্তার

Post a Comment

1 Comments

Please do not share any link below the post